সারাদেশ / উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত দুদকের

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত দুদকের

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৪ মে) দুপুরে দুদক কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বক্তব্য ও আর্থিক তথ্য যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির নানা খবর প্রকাশিত হলে উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে ব্যক্তিগত সহকারী (এপিএস) পদ থেকে অব্যাহতি দেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত