সারাদেশ / পর্দায় ‘সমকামী দম্পতি’ রাশমিকা–কৃতি! নতুন ছবি ঘিরে বলিউডে তুমুল চর্চা

পর্দায় ‘সমকামী দম্পতি’ রাশমিকা–কৃতি! নতুন ছবি ঘিরে বলিউডে তুমুল চর্চা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বলিউড ও দক্ষিণী সিনেমা—দুই ইন্ডাস্ট্রিতেই এখন আলোচনার কেন্দ্রে রাশমিকা মান্দানা। ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করার গুঞ্জনের মধ্যেই এবার বড় চমক আসছে তার পর্দার চরিত্র নিয়ে।

বিনোদন অঙ্গনের নির্ভরযোগ্য সূত্র বলছে, রাশমিকাকে আসন্ন সিনেমা ককটেল ২–এ একেবারেই ভিন্ন রূপে দেখা যেতে পারে। ছবিটিতে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। গুঞ্জন অনুযায়ী, এই দুই অভিনেত্রীকে ছবিতে ‘সমকামী দম্পতি’ হিসেবে উপস্থাপন করা হতে পারে, যা বলিউডের মূলধারার সিনেমায় বেশ সাহসী পদক্ষেপ হিসেবেই ধরা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই ‘ককটেল’-এর সিক্যুয়াল নিয়ে আলোচনা চলছিল। বিদেশে শুটিং চলাকালে কিছু নেপথ্য মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও গল্পের মূল বিষয় এতদিন গোপনই ছিল। এবার ইন্ডাস্ট্রি সূত্রের খবর, আধুনিক প্রজন্মের সম্পর্ক, আবেগ ও জটিলতার নতুন বাস্তবতা তুলে ধরতেই নির্মিত হচ্ছে এই গল্প।

জানা গেছে, ছবির তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শাহিদ কাপুর। দুই নারী চরিত্রকে কেন্দ্র করে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হবে, সেখানে শাহিদের চরিত্রটি গল্পে বড় প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

সম্প্রতি শুটিংয়ের শেষ দিনে পরিচালক হোমি আদাজানিয়া পুরো টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে একসঙ্গে দেখা যায় কৃতি শ্যানন, রাশমিকা মান্দানা ও শাহিদ কাপুরকে। এরপর থেকেই ছবির গল্প ও চরিত্রের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

অন্যদিকে, ব্যক্তিজীবনেও রাশমিকা মান্দানাকে ঘিরে জল্পনা থেমে নেই। শোনা যাচ্ছে, খুব শিগগিরই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা–র সঙ্গে নতুন জীবনের পথে হাঁটতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই মুক্তি পেতে পারে ‘ককটেল ২’। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো ছবির গল্প বা চরিত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত