রাজনীতি / ‘রাস্তা বন্ধ করলে আমি অফিসে আসব না’—নেতাকর্মীদের কড়া বার্তা তারেক রহমানের

‘রাস্তা বন্ধ করলে আমি অফিসে আসব না’—নেতাকর্মীদের কড়া বার্তা তারেক রহমানের

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা হলে আর দলীয় কার্যালয়ে আসবেন না বলে নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টন এলাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সব কিছু স্বাভাবিকভাবে চলে। আমি আবার অফিসে আসব, কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।’

দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘মানুষের কষ্ট বা অসুবিধা হয়—এমন কোনো কাজ করা যাবে না। সারা দেশের নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

বক্তব্যের শেষ দিকে নেতাকর্মীদের রাস্তার বাঁ পাশে সরে দাঁড়িয়ে যান চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন তিনি। তারেক রহমান বলেন, ‘সবাই বাঁ দিকে চেপে আসুন, রাস্তা খুলে দিন। আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারব, নচেৎ পারব না।’

তার এই নির্দেশনার পর নয়াপল্টন এলাকায় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত রাস্তা ছেড়ে দেন এবং সেখানে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত