আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন, একজন পলাতক বলে জানিয়েছে সেনাবাহিনী।
আজ শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।
গত মাসের ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত ছিলেন। বোর্ড শেষে ৮ অক্টোবর দুপুরে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চার্জশিট দাখিল হয়েছে এবং একই দিনে ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্তদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১ জন এলপিআর-এ এবং বাকি ১৫ জন চাকরিতে রয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা এখনও হাতে না পাওয়া সত্ত্বেও সংবিধান ও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।