সারাদেশ / গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সব অবৈধ স্থাপনা

গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সব অবৈধ স্থাপনা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, শাহবাগ থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ফেলা হচ্ছে। এসব স্থাপনাকে ঘিরে মাদক কেনাবেচা এবং সেবনের অভিযোগ রয়েছে। তাই রাজউকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হন। এই ঘটনায় সারাদেশে নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ নেয়া হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত