সারাদেশ / টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় রাজধানীর কদমতলির মা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনজুরা আক্তার (৩৭) ও তাঁর ১০ বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রাকালে সেজুতি ট্রাভেলসের একটি পর্যটকবাহী বাস সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগিতায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বাসটি ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের নিচে চাপা পড়ে নিহত হন দুজন। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত