অপরাধ / নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

নাটোরের চিনিকল সংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামে ভয়াবহ একটি ধর্ষণ ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড সহ-সভাপতি ইসমাইল হোসেন (৫৫) কৌশলে প্রতিবেশী নাতি বউকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করেন এবং ইসমাইলকে গণপিটুনি দিয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান, তবে শনিবার ভোরে গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েন।

পরে তাকে জুতার মালা পরিয়ে গ্রামজুড়ে ঘোরানো হয় এবং গাছের সঙ্গে বেঁধে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত ইসমাইলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

স্থানীয়দের অভিযোগ, ইসমাইল তার স্ত্রীর নাম ভেঙে কৌশলে গৃহবধূকে ডেকে আনে। বাড়িতে এসে ভুক্তভোগী দেখেন তার দাদী শাশুড়ি নেই, এবং তখনই ইসমাইল জোরপূর্বক ধর্ষণ করে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত