সারাদেশ / বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আনা ১৪ ভেড়া চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আনা ১৪ ভেড়া চুরি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পে ব্যবহৃত খামার থেকে উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। চুরি যাওয়া ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের গেইটের পাশের খামারে এ চুরির ঘটনা ঘটে। গবেষণায় যুক্ত সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি জানান, ভেড়াগুলো গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণেও ব্যবহৃত হতো।

তিনি বলেন—
“দরপার ও গাড়ল জাতের ভেড়াগুলো চর ও হাওর এলাকায় সুপরিচিত। বর্তমানে তিনটি প্রজনন ও দুটি গবেষণা প্রকল্প চলছিল। প্রতিটি ভেড়ার ওজন প্রায় ৩০-৪০ কেজি। ১৪টি ভেড়া চুরি গেছে, এখন মাত্র ২-৩টি অবশিষ্ট আছে। এ ক্ষতি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধাক্কা।”

জানা গেছে, ঘটনার সময় খামারে কোনো প্রহরী দায়িত্বে ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, বিকেল ৫টার পর দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খামার ত্যাগ করেন। সকালে এসে দেখা যায় তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত করা হবে।

এর আগেও একই গবেষণা প্রকল্পে রেল দুর্ঘটনায় ২০টি ভেড়া মারা গিয়েছিল। এবার চুরির ঘটনায় গবেষণা কার্যক্রম ও শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত