আন্তর্জাতিক / আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া : প্রেস উইং

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া : প্রেস উইং

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রচারিত হলেও তা ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, সম্প্রতি একাধিক অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের মেয়াদ বাড়িয়েছে আমিরাত। তবে এসব প্রতিবেদন একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত নিবন্ধের ভিত্তিতে তৈরি করা হয়, যা সম্পূর্ণ ভুয়া।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তার ভাষায়, “পোস্টটি ভিসা সেন্টারের নিজেদের বিদ্বেষপূর্ণ অপচেষ্টা হতে পারে।”

তিনি আরও বলেন, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় দূতাবাস ২২ সেপ্টেম্বর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

প্রেস উইং উল্লেখ করেছে, যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনের কারণেই এ গুজব ছড়িয়েছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত