আন্তর্জাতিক / ফিলিস্তিন রাষ্ট্রকে একযোগে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

ফিলিস্তিন রাষ্ট্রকে একযোগে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ফিলিস্তিন রাষ্ট্রকে একযোগে স্বীকৃতি দিলো তিন পরাশক্তি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতিতে এটি এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

এছাড়া পর্তুগালও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে ব্যাহত করতে নতুন কৌশল খুঁজছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জন জিম্মি হয়। এর জবাবে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও প্রায় ২৩ মাসে ইসরায়েলি হামলায় ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধবিরতির চেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় পশ্চিমা দেশগুলো শান্তি প্রতিষ্ঠার বিকল্প হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে। এক্সে দেওয়া বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশার পুনর্জাগরণ এবং দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলো।”
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত