আন্তর্জাতিক / গাজায় যুদ্ধের দুই বছর: ইসরায়েলকে ২ হাজার ১৭০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

গাজায় যুদ্ধের দুই বছর: ইসরায়েলকে ২ হাজার ১৭০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বাইডেন ও ট্রাম্প প্রশাসনের সময়, গত দুই বছরে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলকে অন্তত ২ হাজার ১৭০ কোটি ডলার বা ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক নতুন একাডেমিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সেই দিনই ছিল এই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি।

গাজায় মার্কিন সহায়তা নিয়ে গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের “কস্টস অব ওয়ার প্রজেক্ট” গবেষকেরা। বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, এই প্রকল্পটি ২০১১ সালে ৩৫ জন গবেষক, আইনবিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী ও চিকিৎসকের উদ্যোগে শুরু হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকায় নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। যদিও তথ্যগুলো উন্মুক্ত সূত্রের ওপর নির্ভর করে তৈরি, তবু এতে ইসরায়েলকে দেওয়া সহায়তার সবচেয়ে বিস্তৃত চিত্রগুলোর একটি প্রকাশ পেয়েছে।

গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হতো না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ইসরায়েলকে আরও কয়েক শ কোটি মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা রয়েছে।

প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম বছরে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলকে দিয়েছে ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলার, আর দ্বিতীয় বছরে দিয়েছে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সহায়তা। প্রতিবেদনের একটি অংশ ওয়াশিংটনভিত্তিক সংস্থা কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্র্যাফটের সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত