অপরাধ / মেহজাবীন চৌধুরী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ২৭ লাখ টাকা আত্মসাৎ–হুমকির অভিযোগ

মেহজাবীন চৌধুরী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ২৭ লাখ টাকা আত্মসাৎ–হুমকির অভিযোগ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে মোট ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

গত ১০ নভেম্বর বিচারক আফরোজা তানিয়া এই পরোয়ানা জারি করেন। বিষয়টি আজ (১৬ নভেম্বর) নিশ্চিত করেছেন মামলার বাদী আমিরুল ইসলাম

আদালত সূত্রে জানা যায়, ওই দিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে তারা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তারের তামিল প্রতিবেদন জমা দিতে আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।

অভিযোগের বিস্তারিত

মামলার এজাহারে বলা হয়—দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন আমিরুল ইসলামকে তাদের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার করার প্রস্তাব দেন। সেই প্রলোভনে পড়ে বাদী সময়সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দেন।

কিন্তু এরপর দীর্ঘদিন কোনো ব্যবসায়িক কার্যক্রম না হওয়ায় আমিরুল টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাই টালবাহানা করেন।

এজাহারে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি বিকালে আবারও টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে পৌঁছালে মেহজাবীন, তার ভাইসহ ৪–৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন—
“এরপর যদি বাসার সামনে দেখা যায়, জানে মেরে ফেলব।”

ঘটনার প্রেক্ষিতে আমিরুল ইসলাম মামলা দায়ের করেন, যার ভিত্তিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত