৬২
রাজধানীর তেজগাঁও ফার্মগেট এলাকায় হলি ক্রস কলেজের সামনে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (আজ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক হঠাৎ সাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকারী ট্রাকটি শনাক্তের জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।