অপরাধ / কলাবাগানে ট্রাফিক কনস্টেবল ধর্ষণের অভিযোগে গ্রেফতার

কলাবাগানে ট্রাফিক কনস্টেবল ধর্ষণের অভিযোগে গ্রেফতার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকার কলাবাগানে একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনের কনস্টেবল মো. রুহুল আমিনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। তাকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, ৪১ বছর বয়সী রুহুল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির শেখ সাদির ছেলে এবং নারায়ণগঞ্জের রুপালি আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন। সোমবার দুপুরে কলাবাগান পুলিশ বক্সের সামনে কান্না করছিল ১২ বছরের মেয়েটি। রুহুল তাকে নিয়ে নিজের বাসায় যান এবং ধর্ষণ করেন। পরে ঢাকা ফিরতে গিয়ে চাষাঢ়ায় কিশোরী কান্না করলে স্থানীয়রা সন্দেহজনক মনে করে থানায় খবর দেয়।

ভুক্তভোগী মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। মেয়েটির বাড়ি মাদারীপুর জেলায় এবং সে ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। তার চাচা ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলা করেছেন।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত