অপরাধ / ঢাকায় চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢাকায় চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানী ও আশপাশের এলাকায় চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই করতো এমন সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. করিম মিয়া, মো. মান্নান খান, মনসুর ওরফে মোশারফ, মজিবর, জসিম, মনির, জামাল হোসেন, তৌহিদুল ইসলাম রবিন এবং ইউনুস।

ডিবি সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ভাড়া করতো। যাত্রাপথে তারা চালকদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে চেতনানাশক ট্যাবলেট বা পানীয় খাইয়ে অজ্ঞান করে দিত এবং পরে সিএনজিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যেত।

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজধানীর পাশাপাশি আশপাশের কয়েকটি জেলায়ও একই কৌশলে ছিনতাই চালাত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫-২০২৬ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত